ইব্রাহিম নূর সায়েম, (বোয়ালখালি): ইলমুন নূর(জ্ঞানালোক) চট্টগ্রামের উদ্যোগে সুলতান মাস্টার স্মরণে বোয়ালখালীতে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গত ১৬ নভেম্বর উপজেলার বেগুরাস্থ কেন্দ্রে আয়োজিত এ প্রতিযোগিতায় সপ্তম ও চতুর্থ শ্রেণীর মোট ২৬৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। হল পরিদর্শনে আসেন শিক্ষাবিদ ফরিদ আহমদ চৌধুরী, ব্যাংকার জাফর আহমদ চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মনজুর আলম মাস্টার, বোয়ালখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শওকত হোসেন ও হারুন অর রশিদ, প্রদীপ সেন,শারমিন আকতার,তাহমিনা ইয়াসমিন,নাজিম উদ্দিন বাদল, ইদ্রিস মিঞা, আজিজুর রহমান , ইমতিয়াজ আহমদ প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।