আপডেট: জানুয়ারি ১১, ২০১৯

আপডেট:

ঘাটাইল উপজেলা প্রতিনিধি : টাংগাইলের ঘাটাইলে ‘মোবাইল হসপিটাল’ নামের একটি আধুনিক সুসজ্জিত স্থাপন করেছে মোঃ রফিকুল ইসলাম । সেখানে প্রতিদিন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সকল প্রকার মোবাইল ফোনের।
এ মোবাইল হসপিটাল ঘাটাইল ব্যাস্টান্ড এ অবস্থিত। এটি (০১ জানুয়ারি ২০১৮ ইং) উদ্ভোদন করা হয়। দোকানের নাম শুনলে বা সাইনবোর্ড দেখেই চমকে যায় যেকোন মানুষ। ঘাটাইল সহ আসেপাশের বিভিন্ন থানার মানুষের দৃষ্টি এখন এই মোবাইল হসপিটাল এর দিকে।
ঘাটাইলে সু-পরিচিত ‘রফিক টেলিকম এর মালিক’ রফিকুল ইসলাম গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্য শীতল ইলেকট্রনিক্স এর উপর তালায় নিরিবিল পরিবেশে তৈরি করেছে এ মোবাইল হসপিটাল।
সরজমিনে ওই মোবাইল হাসপাতালটি ঘুরে দেখা যানে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করে মোবাইল সার্ভিসিং করা হচ্ছে। এবং এটি সিসি ক্যামেরার আওতাভুক্ত।
মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি সেখানে বিক্র করা হচ্ছে লেটেস্ট মডেলের বিভিন্ন ব্রেন্ডের ফোন, হেডফোন, ব্যাটারি, ওইয়াই-ফাই রাউটার, সিসি ক্যামের ইত্যাদি।।