২৮, অক্টোবর, ২০১৮, রোববার | | ১৭ সফর ১৪৪০

নোবেল শান্তি পুরস্কারের শক্তিশালী প্রার্থী বাংলাদেশের শহীদুল আলম

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৮

  • Facebook Share
নোবেল শান্তি পুরস্কারের শক্তিশালী প্রার্থী বাংলাদেশের শহীদুল আলম

নিউজ ডেস্কঃ এই ভদ্রলোক ( শহীদুল আলম) নোবেল শান্তি পুরস্কারের একজন অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠছেন। আর এমনটাই দাবি করেছেন বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। পিনাকী তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই আশা ব্যক্ত করেন। নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেফতার হওয়া শহীদুল আলম কে নিয়ে লেখা ব্লগার পিনাকী ভট্টাচার্যের ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

“এই ভদ্রলোক নোবেল শান্তি পুরস্কারের একজন অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠছেন। সারা পৃথিবীর শান্তিকামি গণতান্ত্রিক মানুষ তার নাম জেনে গেছে, তার মুক্তির জন্য দেশে দেশে প্রতিবাদ হচ্ছে।

শহীদুল আলম সারা পৃথিবীর ফ্রিডম অব স্পিচের আইকন হয়ে উঠছেন। তিনি যত নির্যাতিত হবেন; যত বেশী শাসকের প্রতিহিংসার শিকার হবেন, তত বেশী উজ্জ্বল হয়ে উঠবেন।

শহীদুল আলম আমাদের গর্ব। তিনি ভয়ে কাপতে থাকা বাংলাদেশে এক সাহসী ঋজু মানুষ। আমরা আমাদের সন্তানদের উনাকে দেখিয়ে বলতে পারবো, বেটা, উনার মতো হয়ে ওঠো।”