২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

দ্বিতীয় দিনেও দৌলতপুরে আফাজ উদ্দিনের সমর্থক দের মনোনয়ন বাতিলের বিক্ষোভ

আপডেট: নভেম্বর ২৬, ২০১৮

  • Facebook Share
দ্বিতীয় দিনেও দৌলতপুরে আফাজ উদ্দিনের সমর্থক দের মনোনয়ন বাতিলের বিক্ষোভ

খোকন দৌলতপুরঃ কুষ্টিয়া -১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনের সমর্থকরা।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চিঠি পেয়েছেন সরওয়ার জাহান বাদশা। আর রবিবার তাকে চিঠি দেয়ার পর থেকেই আফাজ উদ্দিনের সমর্থকরা বিক্ষোভে নামে। সোমবার দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে তারা।সকাল সাতটা থেকে কয়েক হাজার নারী ও পুরুষ, সমর্থকরা প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে অবস্থান নেয়।

আফাজ উদ্দিনের  সমর্থক যুবলীগ নেতা আব্দুর রশিদ বলেন, ‘মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন না দেয়া পর্যন্ত আমরা রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করব।’ঢাকায় অবস্থান করছেন আফাজ উদ্দিন আহমেদ ।’দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে