২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কালিহাতীতে অফিসার্স ক্লাবের ত্রান সামগ্রী বিতরণ

আপডেট: আগস্ট ১, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে অফিসার্স ক্লাবের ত্রান সামগ্রী বিতরণ

আপন আর্য্য(কলিহাতী)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান বেদে সম্প্রদায়সহ গোহালিয়াবাড়ী ও দশকিয়া ইউনিয়নের বন্যাদূর্গত এলাকার ২ শত পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ করেছেন অফিসার্স ক্লাবের সদস্যরা।

উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক, উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা, উপজলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল খালেক, আমার বাড়ী আমার খামারের উপজেলা সমন¦য়কারী গোপাল চন্দ্র সরকার প্রমূখ।