আপডেট: আগস্ট ৬, ২০১৯

আপডেট:

ফারদিন নাঈম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার জেলার স্বেচ্ছায় রক্তদান সংগঠনের বোরহানউদ্দিন উপজেলা ১২ সদস্য কমিটি ৬ই আগষ্ট ২০১৯ থেকে ২১ সাল পযর্ন্ত জেলা কমিটির কার্যালয়ে সভাপতি,নাইম ইসলাম অবাক,সাধারণ সম্পাদক তৈয়ব হোসাইন রাকিবের যৌথ স্বাক্ষরে অনুমোদন করেছেন। এ সময় জেলা সভাপতি নাইম ইসলাম অবাক, বলেন, এটি একটি তরুন ছাত্র স্বেচ্ছায় সেবা অরাজণৈতিক সংগঠন। অসহায়, দারিদ্র, রক্তের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের পাশে রক্ত দানের মাধ্যমে সেবা দিয়ে যাবে। ”আমরা রক্ত দেই” এই প্রতিজ্ঞা ও শ্লোগানকে সামনে রেখে আমরা প্রতিটি মানুষের দৌড়গোড়ায় পৌছার জন্য প্রতিটি উপজেলা ভিত্তিক কমিটি গঠন করে সেবা দিব।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের কমিটিতে সভাপতি হিসেবে মেহেদী হাসান সোহেল রক্তের গ্রুপ, (O+) পজেটিভ কে ও সাধারণ সম্পাদক, ইমরান হোসেন ইমন রক্তের গ্রুপ, (O+) কে
সাংগঠনিক সম্পাদক, এস এল শিমুল হাওলাদার কে করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন, ভোলা জেলা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের বোরহানউদ্দিন উপজেলা কমিটি হিসেবে নাইম ইসলাম অবাক,সাধারণ সম্পাদক তৈয়ব হোসাইন রাকিব যৌথ স্বাক্ষরে অনুমোদন করে আগামী ২১ দিনের মধ্যে পূনাঁঙ্গ কমিটি দাখিল করার নির্দেশ দেন।
যে কোন প্রকার রক্তের জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
তাদের একটা ই অঙ্গীকার তাদের সদস্যরা নিজস্ব খরচে সরাসরি হাসপাতালে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করবে। দালালের হাত থেকে প্রতারণা মুক্ত থাকতে এ ব্যবস্থা নিয়েছেন ভোলা জেলার স্বেচ্ছায় রক্তদান সংগঠন।