আপডেট: অক্টোবর ২২, ২০১৯

আপডেট:

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে আজ মঙ্গল বার ২২/১০/২০১৯ ইং দুপুর ২.০০ টা অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামীলিগের ত্রি-বার্ষিক সম্মেলন। নির্বাচন চলাকালীন কোন রকম আপত্তিকর খবর পাওয়া যায়নি সফল ভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়। উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তলনের মাধমে নির্বাচন কার্য্যক্রম আরম্ভ করেন। অত্র সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুগ্ম সাধারন সম্পাদক জনাব সন্তোষ কুমার চাকমা, উপজেলা আওয়ামীলিগের সভাপতি জনাব আব্দুল বারেক সরকার,গুলখালী পুলিশফাড়ী ইনচার্জ জনাব সাব্বির রহমান,সহ অত্র উপজেলার অন্যআন্য নেতৃবৃন্দ গন।নির্বাচনের প্রার্থীদের মাঝে বিজয়ী হয়েছে সভাপতি পদে জনাব মোঃ শফিকুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন জনাব মোঃ মাসুদ রানা। উভয়ে বাংলাদেশ আওয়ামীলিগের সক্রিয় সদস্য। অত্র অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দলের কার্য্যক্রম আরো সুফল করার লক্ষে বক্তব্য রাখেন। শুধু নির্বাচিত হলে হবেনা দলের সার্থে কাজ করে যেতে হবে বলেও জানান উপস্থিত নেতৃবৃন্দ।