২, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১৪ মুহররম ১৪৪২

বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

মোঃ জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:  বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন। 
উদ্বোধনের পর বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শাফীয়ার রহমান, বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 
উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বালিয়াডাঙ্গী বাজারে ষ্ট্রিট লাইটেরও উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।