১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

বান্দরবানে নির্বাচনকালীন বিদেশী পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৮

  • Facebook Share
বান্দরবানে নির্বাচনকালীন বিদেশী পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা

অমিত কুমার বড়ুয়া, (বান্দরবান জেলা প্রতিনিধি): আসন্ন একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদেশি নাগরিকদের ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিদেশি নাগরিকদের পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমণের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় রিটানিং অফিসার এই তথ্য জানিয়েছেন। এ সময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইনশৃংখলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিটানিং কর্মকর্তা জানান, প্রশাসনকে বিদেশি নাগরিকদের ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয়। নির্বাচন চলাকালীন সময় এটি কঠিন হয়ে পড়বে। এছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এ কারণে ১৭ দিন কোনও বিদেশি নাগরিক বান্দরবাণে ভ্রমণ করতে পারবে না। ৬ জানুয়ারির পর আগের নিয়মেই তারা এলাকা ভ্রমণ করতে পারবেন।