১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ হাবিবুর রহমান, পঞ্চগড়:
“এডিস মশা থেকে নিরাপদ থাকুন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন” এই প্রতিপাদ্যে পঞ্চগড় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এ উপলক্ষ্যে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক বিভিন্ন ওয়ার্ড এ প্রদক্ষিণ করে।
বাংলাদেশ স্কাউট, পঞ্চগড় জেলা রোভারের  পরিচালনায় এবং পঞ্চগড় পৌরসভার সহযোগীতায় এ কর্মসূচি  অনুষ্ঠিত র‍্যালীতে এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম,পঞ্চগড় জেলার ম্যাজিস্ট্রেট  সাওয়ন আহমেদ,  পঞ্চগড় জেলা রোভার’র সাধারণ সম্পাদক  মোঃ এমদাদুল হকসহ রোভার স্কাউটের সকল সদস্যরা।
বিভিন্ন কলেজ থেকে আসা রোভার স্কাউটস  এবং গার্ল ইন রোভার। এরা পঞ্চগড় শহর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজ হাতে ময়লা অপসারন করে এবং সাধারন মানুষের হাতে লিফলেট ধরাই দিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে  বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য পেস করে