১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

আসলাম চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
আসলাম চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

খোরশেদ আলম,চট্টগ্রাম  
বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বড় ভাই মহিম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মঙ্গলবার(৬ আগস্ট) সকাল সাড়ে আটটায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মহিম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এক শোকবার্তায় তিনি বলেন, সৎ, সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে মহিম চৌধুরীকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন।পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।