আপডেট: মে ২৬, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারীঃ নীলফামারী জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২০ রমজান (২৬ মে) নীলফামারী জেলা পরিষদ চত্বরে
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত জেলা পরিষদ ইফতার মাহফিলে জেলা পরিষদ
চেয়ারম্যান ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক
নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান আতিক,
অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর সার্কেল রুহুল আমিন, সিভিল সার্জন
নীলফামারী রনজিৎ কুমার, অধ্যক্ষ নীলফামারী সরকারি কলেজ প্রফেসর
দেবীপ্রসাদ রায়, নীলফামারী জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি ও বাংলাভিশন
টিভির জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকি, নীলফামারী জেলার সকল সাংবাদিক সহ
আরো অনেকে।