২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

কুয়াকাটায় তালগাছে এক জেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
কুয়াকাটায় তালগাছে এক জেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ০৬ আগস্ট ঃ কলাপাড়ার কুয়াকাটায় আল-আমিন (২৮) নামক এক জেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণাা আত্মহত্যা করেছে। সোমবার রাতের যে কোন সময় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

লাশের প্রাথমিক নুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসতালে প্রেরণ করা হয়েছে। আলআমিন পশ্চিম কুয়াকাটায় শ্বশুর আব্দুল আজিজের বাড়ি থাকত। তার গ্রামের বাড়ি মির্জাগঞ্জের পায়রা কুঞ্জে। বাবার নাম আঃ রাজ্জাক।

পুলিশ ও স্থাণীয় সুত্রে জানান, আল আমিন খুটা জেলে মাঝি ছিল। পশ্চিম কুয়াকাটায় বেড়িবাঁধের ভিতরে তাল গাছের সাথে লাশের গলায় দড়ি দিয়ে ঝুলানো ছিল। পাশে একটি ফান্টার বোতল পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুলন্ত লাশের ধরন দেখে রহস্যজনক বলে তাদের মনে হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।