আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

আপডেট:

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বৃহত্তর ঢাকা অঞ্চলের পাঁচটি জেলার শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যান সমিতি অনুষ্ঠানটির আয়োজন করে।
সমিতির সভাপতি আল আমিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম।
এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ইবি প্রেক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগসহ সমিতির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা অঞ্চল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেইসাথে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পরে সমিতির সদস্যদের অংশগ্রহনে বার্ষিক প্রীতি ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।