আপডেট: আগস্ট ৭, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেন। বিশেষ প্রতি নিধি। মৌলভীবাজার। মৌলভীবাজার রাজনগর থানার মুন্সি মো: মোঃ আব্দুস সাত্তার (৫৭) আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুন্সি মো: মোঃ আব্দুস সাত্তার বি বাড়িয়া জেলার নবীনগর থানার কাগাতোয়া গ্রামের বাসিন্দা। তিনি ৩ ছেলে,২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার সকাল ১০ টায় পুলিশ লাইন মাঠে জানাযার নামাজ শেষে গ্রামের বাড়িতে মরদেহ পাঠানো হবে বলে জানান ওসি।
রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, রাতে মুন্সি মোঃ আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএমসহ সকল কর্মকর্তারা।