আপডেট: নভেম্বর ২৭, ২০১৮

আপডেট:

আপন আর্য্য, (কালিহাতী) টাঙ্গাইল: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়
প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে
বিএনপি। মঙ্গলবার(২৭ নভেম্বর) দুপুর ২টা
পর্যন্ত ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ৮ টি
আসনের মধ্যে ৭টি আসনে ১৪জন প্রার্থীকে
দলীয় চিঠি দিয়েছে বিএনপি।
চিঠি পাওয়া নেতারা হচ্ছেন,
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) ফকির মাহবুব
আনাম স্বপন ও সরকার শহীদ,
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) সুলতান
সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা,
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মাইনুল ইসলাম ও লুৎফর
রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪(কালিহাতী)
লুৎফর রহমান মতিন ও ইঞ্জিনিয়ার আব্দুল
হালিম, টাঙ্গাইল-৫(সদর) মেজর জেনারেল
(অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু,
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) অ্যাডভোকেট
গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান এবং
টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে আবুল কালাম
আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান।
টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনের মনোনয়ন
এখনো ঘোষণা করা হয়নি। তবে এ আসনে
ঐক্যফ্রণ্টের প্রার্থী দেয়া হবে বলে জানা
গেছে।