২৭, জানুয়ারী, ২০২০, সোমবার | | ১ জমাদিউস সানি ১৪৪১

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হাতে জিম্মি গ্রাহকরা মুজিব বর্ষে বোধন’র নিবেদন আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন আগামী ২৯ জানুয়ারী রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠিত আমতলীর গ্রামীণ জনপদে আলোর পথ দেখাচ্ছেন গ্রাম আদালত লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলা অপরিসীম- ফেরদৌসী বেগম আমাদী জায়গীর মহল ত‌কিম উদ্দীন উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস‌,সি পরীক্ষার্থি‌দের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২০ পালিত সামাজিক ও মানবিক কাজের ব্যতিক্রমী এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন !

জয়া’র ছবি পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আপডেট: আগস্ট ১১, ২০১৯

  • Facebook Share
জয়া’র ছবি পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ছবি ‘এক যে ছিল রাজা’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। শুক্রবার ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করেছে বহুল আলোচিত ছবি ‘আন্ধাধুন’। আর সেরা আঞ্চলিক ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান অভিনীত ছবি ‘এক যে ছিল রাজা’।

এর আগে, ২০১৭ সালেও সেরা আঞ্চলিক ভাষার সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে জয়া অভিনীত কৌশিক গাঙ্গুলির আলোচিত ছবি ‘বিসর্জন’।

পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন জয়া আহসান। সেখানে তিনি লেখেন- দুটি কারণে এটি আমার কাছে এক বিরাট আনন্দের খবর হয়ে এসেছে। ২০১৭ সালে এ পুরস্কার পেয়েছিল ‘বিসর্জন’। আমি সে ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলাম। এ বছরের পুরস্কৃত ছবি ‘এক যে ছিল রাজা’-তেও আমি অভিনয় করেছি। দ্বিতীয় আনন্দের বিষয় হলো, এ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের ভাওয়াল অঞ্চল। গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজটিতে আমি যুক্ত ছিলাম। কাকতালীয়ভাবে দুটি ছবির প্রেক্ষাপটই যে বাংলাদেশ, এটি আমার আনন্দের মাত্রা পূর্ণতর করেছে। ‘এক যে ছিল রাজা’ ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ এবং ছবির পুরো টিমকে আন্তরিক অভিনন্দন।


আরও পড়ুন