১১, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২১ জ্বিলহজ্জ ১৪৪১

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভে পুলিশি বাধায়

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
জয়পুরহাটে যুবদলের বিক্ষোভে পুলিশি বাধায়


জয়পুরহাট প্রতিনিধি:

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাট বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল।

শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং বিএনপি অফিস ঘিরে রাখে। পরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ আলী মন্ডল, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা কৃষক দলের সভাপতি মওলানা ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, সাধারণ সম্পাদক চপল, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন, সদর থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ও জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজ শুভ। 

বক্তরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।