৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্র কতৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক ছিনতাই

আপডেট: আগস্ট ১৩, ২০১৯

  • Facebook Share
ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্র কতৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক ছিনতাই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

গতকাল সোমবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামে ভানোর আলিম মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রীকে র্ধষণ করেছে কলেজ ছাত্র।

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামের ভানোর আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী (১৯) একই গ্রামের সইদুর রহমানের পুত্র ঢাকা কলেজের ছাত্র মোঃ মনসুর আলী (২৫) মাদ্রাসা যাওয়ার সময় পথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে কু-প্রস্তাব দেয় ।
উক্ত কু-প্রস্তাবে মাদ্রাসা ছাত্রী সাড়া না দিলে গত ১১ আগস্ট (রবিবার) দিবাগত রাতে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। ওই রাতে আনুমান ২ টার সময় শয়ন ঘরের দরজা খুলে মাদ্রাসার ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মনসুর আলী (২৫) এই সুযোগে অসৎ উদ্দেশ্যে শয়ন ঘরে প্রবেশ করে খাটের নিচে আত্মগোপন করে। মাদ্রাসার ছাত্রী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ওই সময় চিৎকার দেওয়ার চেষ্টা করলে বুকে ধারালো ছুরি প্রদর্শন ও হত্যার ভয়-ভীতি দেখায় এ সময় তার পিতা টের পেলে ঘরের দরজা তালাবদ্ধ করে দেয়।
পরবর্তীতে লোকজন জানাজানি হলে ওই দিন সন্ধ্যা ৭ টায় সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালীন সময়ে মনসুরের পরিবারের লোকজন লাটিসোটা নিয়ে বাড়িতে হামলা চালিয়ে মনসুরকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকালে মাদ্রাসা ছাত্রীর পিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মনসুর আলীকে প্রধান আসামী করে ১১ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মামলা দায়ের হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।