১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রাঙামাটিতে শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষ্যে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে আজ

আপডেট: অক্টোবর ১৮, ২০১৯

  • Facebook Share
রাঙামাটিতে শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষ্যে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে আজ

মোঃ গোলামুর রহমান
রাঙামাটিতে  শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ শুক্র বার ১৮/১০/২০১৯ ইং দুপুর ২টায় শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পৌর প্যানেল মেয়র জামাল উদ্দীন সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খেলাটি কাপ্তাই হ্রদের মধ্য টিলা থেকে শুরু হয়ে  কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিযোগীতা সমাপ্ত হয়।উক্ত প্রতিযোগীতায় পুরুষদের বড় নৌকা ২১ জন বিজয়ীদের জন্য   প্রথম পুরুষ্কার ৫০,০০০ টাকা,দ্বিতীয় পুরষ্কার ৩০,০০০ টাকা,তৃতীয় পুরষ্কার ২৫,০০০ টাকা এবং সাম্পান ২ জন বিজয়ীদের জন্য প্রথম পুরুষ্কার ১০,০০০ টাকা,দ্বিতীয় পুরষ্কার ৮,০০০ টাকা,তৃতীয় পুরষ্কার ৫,০০০ টাকা।এছাড়াও মহিলাদের বড় নৌকা ১৫ জন বিজয়ীদের জন্য   প্রথম পুরুষ্কার ৫০,০০০ টাকা,দ্বিতীয় পুরষ্কার ৩০,০০০ টাকা,তৃতীয় পুরষ্কার ২৫,০০০ টাকা এবং কায়াক ২ জন বিজয়ীদের জন্য প্রথম পুরুষ্কার ১০,০০০ টাকা,দ্বিতীয় পুরষ্কার ৮,০০০ টাকা,তৃতীয় পুরষ্কার ৫,০০০ টাকা। প্রধান করেন উপস্থিত নেতৃবৃন্দ।