আপডেট: আগস্ট ১৪, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর হাইমচরে ৩নং আলগী দক্ষিন ইউনিয়নে চরভাঙ্গা গ্রাম থেকে ঐতিহ্যবাহী হাইমচর ডিগ্রী কলেজে আসা যাওয়ার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাদামাটি ও পানির জন্য চলাচল করতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। ২০ নং উত্তর চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার প্রধান রাস্তাটি এখন চলচলের অযোগ্য হয়ে পড়েছে। মসজিদের মুসল্লীগন কর্দমাক্ত রাস্তার কারণে মসজিদে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরে নামাজ আদায় করতে হচ্ছে। স্থানীয় সকলের বক্তব্যে স্পষ্ট যে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে অসুবিধা হয়। ঈদুল আযহাকে কেন্দ্র করে গ্রামে আসা অতিথিদের হাঁটাচলায় চরম দুর্ভোগ পোহাতে হয়। ৩নং দক্ষিণ ইউনিয়ন ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সোবহান কে এ বিষয়ে অবহিত করলে তিনি বারংবার আস্বস্ত করলেও বিন্দুমাত্র কাজ হয়নি। এ রাস্তাটি দুই ওয়ার্ডের সংযোগস্থলে হওয়ায় এর প্রতি কারোই গুরুত্ব নেই।
এদিকে মুঠোফোনে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান শেখ কে অবহিত করলে তিনি জানান, রাস্তার যে অংশটুকু কর্দমাক্ত হয়েছে ঐ অংশটুকু ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। দুইজন ইউপি সদস্যের এমন ঠেলাঠেলিতে রাস্তাটি আজও উন্নয়নের মুখ দেখেনি। মেম্বার মিজানুর রহমান শেখ কয়েকবার নিজ উদ্যোগে মেরামত করলেও তা বেশীদিন স্থায়ী হয়নি। তাই ভুক্তভোগী সকলেই উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নূর হোসেন পাটওয়ারীর মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দিপু মনির সার্বিক সহযোগিতা ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন। আর রাস্তাটি যেনো মেরামত করে শিক্ষার্থী, মুসল্লী ও সাধারন জনগণের চলাচল উপযোগী করে দেন এ প্রত্যাশা সকলের।