১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

বালিয়াডাঙ্গীতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট: আগস্ট ১৯, ২০১৯

  • Facebook Share
বালিয়াডাঙ্গীতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজার আম্রপালি জাতের আমগাছ রোপণ করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০ (বিজিবি)।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া বিওপি ক্যাম্পের চারপাশে এ গাছ রোপণ করা হয়। কর্মসূচীতে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, কোটপাড়া বিওপি ক্যাম্পের কমান্ডার জহির, সুবেদার গোফরান, আমজানখোর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মতিনসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।