১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে বিজনেস অনুষদের গেট টুগেদার ২০১৮

আপডেট: নভেম্বর ২৮, ২০১৮

  • Facebook Share
আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে বিজনেস অনুষদের গেট টুগেদার ২০১৮

শাহাদাত হোসেন শাকিল আইইউবিএটি প্রতিনিধি :ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে CBA Get Together 2018। আগামী শনিবার (১ লা ডিসেম্বর ২০১৮) সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। যেখানে অংশগ্রহন করবেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে অধ্যয়নরত সকল শিক্ষার্থী।

রাজধানীর উত্তরায় তুরাগ নদীর পাড়ে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হবে। বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড: মো: তারেক আজিজ ও বিবিএ প্রোগ্রাম এর প্রধান আব্দুল্লাহ আল ইউসুফ খান  বলেন, আইইউবিএটির বিজনেস ডিপার্টমেন্ট এর অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য এই মিলন মেলার আয়োজন করা হচ্ছে। সকল শিক্ষার্থী দের একত্র করার লক্ষ্যে এই প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন ধরনের গেম শো, আড্ডা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অংশগ্রহন করবেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।