আপডেট: আগস্ট ২২, ২০১৯

আপডেট:

উমর ফারুক আজাদ//চকরিয়া উপজেলার শীর্ষ ওলামায়ে-কেরামদের নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় মর্মান্তিকভাবে নিহতদের স্মরণে চকরিয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল, শোক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী দিনব্যাপি এসব কর্মসূচির সভাপতিত্ব করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়ার সুপারভাইজার মো. আমির হোসেন, চকরিয়া সিটি হাসপাতালের ফিল্ড সুপারভাইজার ফরিদুল আলম প্রমুখ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি ছিলেন। পরে ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।