২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

নড়াইলে এক ভিন্নধর্মী স্কুলের যাত্রা শুরু হলো আজ

আপডেট: নভেম্বর ২২, ২০১৯

  • Facebook Share
নড়াইলে এক ভিন্নধর্মী স্কুলের যাত্রা শুরু হলো আজ

আজ২২ নভেম্বর(শুক্রবার) থেকে নড়াইলের ধোন্দা গ্রামে একটি খণ্ডকালীন স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। স্কুলটির উদ্যোগ এবং বাস্তবায়নে রয়েছে “Come Back Society(CBS) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
অাজ বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল গ্রামের সকলকে নিয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন করে। সেখানে তাঁরা অালোচনা করে শিশু মনোবিজ্ঞানের নানা দিক। শিশুদের পাঠদান পদ্ধতি কিরূপ হওয়া উচিৎ, পারিবারিক শিক্ষা শিশুর মনে কিরূপ প্রভাব ফেলে, এবং শিশুদের মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে নানা অালোচনা শেষে স্কুলটির উদ্বোধন করা হয়। CBS এর এই স্কুলটি মূলত শুক্রবারে চলমান থাকবে। এছাড়া যারা স্কুল পড়ুয়া নয় তাদেরকে সপ্তাহে তিনদিন শিক্ষাদান করা হবে। এখানে মূলত খেলার ছলে বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকের শিক্ষা ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে।স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে CBS এর প্রতিষ্ঠাতা সভাপতি অাবু বকর সিদ্দিক ওরফে অচিন্ত্য অাসিফ বলেন, অামদের মূল উদ্দেশ্য হলো বাচ্চাদের বিনোদনমূলক শিক্ষা নিশ্চিত করে তাদের শিক্ষাবিমুখ মনোভাব দূরীকরণে ভূমিকা রাখা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “CBS” এর অাবিদুর রহমান, বায়জিদ, ফাহিমা(পাখি)।এছাড়া ছিলেন “চলো পাল্টাই” এর মুখপাত্র জাকারিয়া খান ও গ্রামের শিশু ছাত্র-ছাত্রীদের অবিভাবকবৃন্দ।