৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

মতলব উপজেলায় মৎস্য অফিসের আয়োজনে মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে

আপডেট: আগস্ট ২৩, ২০১৯

  • Facebook Share
মতলব উপজেলায় মৎস্য অফিসের আয়োজনে মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে

ফজলে রাব্বী ইয়ামিনঃ মতলব  উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে। ২২ আগষ্ট পৈলপাড়া মিজি বাড়ী সংলগ্ন খালে মাছেরপোনা অবমুক্ত করন কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।