২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

জবিতে লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ

আপডেট: আগস্ট ২৩, ২০১৯

  • Facebook Share
জবিতে লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের মধ্য থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। গত ১ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য প্রতি ইউনিট থেকে বাছাইকৃত ২৫ হাজার আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় মনোনীত আবেদনকারীরা ২৩ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে  ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি-সংক্রান্ত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।