২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কলাপাড়ায় কিশোরীকে হাত-মুখ বেঁধে ধর্ষণ ,ধর্ষক ও সহযোগী গ্রেফতার

আপডেট: আগস্ট ২৩, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় কিশোরীকে হাত-মুখ বেঁধে ধর্ষণ ,ধর্ষক ও সহযোগী গ্রেফতার


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ২৩ আগস্ট ঃ কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে হাত বেঁধে মুখ চেপে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বর্বর এ ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত ধর্ষক, বখাটে জুয়েল (২০) ও তার সহযোগী মাদকাসক্ত মিঠুকে (২০) গ্রেফতার করেছে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও ভিকটিম সুত্রে জানা গেছে, সারা দিনের কাজ শেষে সন্ধ্যার পর বাসায় ফিরে কিশোরীর বাবা নদীতে মাছ ধরতে যায়। এরপর ঘরে থাকা মা তার কিশোরী মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে একটু দুরের পুকুরে গোসল করতে যায়। এরই মধ্যে কিশোরী একা ঘরে ফিরছিল। পথিমধ্যে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা থাকা বখাটে জুয়েল ও তার সহযোগি মিঠু জাপটে ধরে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হাত বেঁধে মুখ চেপে ধর্ষণ করে। দারিদ্রতার কারনে দুই বছর আগে পঞ্চম শ্রেণিতে পড়া শেষে ওই কিশোরীর শিক্ষাজীবন ঝরে গেছে।

কলাপাড়া থানার (ওসি) তদন্ত আসাদুজ্জামান জানান, এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ভিকটিমকে শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে।