আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮

আপডেট:

রানা ফকির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে বাগেরহাট জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে ও চেয়ারম্যান এম.এ. মতিনের সহযোগিতায় ও আলোকবর্তিকার ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাগেরহাট জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক ডাঃ মোশারফ হোসেন মুক্ত , স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু দাউদ খান, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ তরিকুল ইসলাম, ফরটিস স্কটস এর আরএমও ডাঃ রবিউল আউয়াল প্রিন্স। এসময় ব্যবস্থাপনা টিমের পক্ষে উপস্থিত ছিলেন আলোকবর্তিকার প্রধান উপদেষ্টা এম. এ. মতিন, সভাপতি মো. সুরুজ খাঁন, মো. সুমন শেখ, শাহিনুল ইসলাম সুমন, সৈকত আলী, শেখ সজল, অমিত রায়, সাথী আক্তার, প্রিয়াংকা রাণী, খালেদা খানম ও অন্যান্য সদস্যবৃন্দ। এ ক্যাম্পের মাধ্যমে এলাকার দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও ঔষুধ বিতরণ করা হয়।