আপডেট: আগস্ট ২৩, ২০১৯

আপডেট:

উমর ফারুক আজাদ // চকরিয়া
হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চকরিয়ায় শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম (বিএ অনার্স এম এ) হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া এমপি জাফর আলম (বিএ অনার্স এম এ) হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।