২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

শেরপুরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এক মেধাবী শিক্ষার্থীর অর্থবিত্তবানদের কাছে আকুল আবেদন

আপডেট: জুন ২৮, ২০১৯

  • Facebook Share
শেরপুরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এক মেধাবী শিক্ষার্থীর অর্থবিত্তবানদের কাছে আকুল আবেদন

নুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি // শেরপুর সরকারি কলেজের  ডিগ্রী ১ম বর্ষের  মেধাবী শিক্ষার্থী ও শেরপুর সরকারি কলেজে রোবার স্কাউর্টস গ্রুপের কৃত্তি মোঃ রফিক মিয়া  ব্রেইন টিউমার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকল অর্থ প্রভাবশালীদের কাছে সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য সে নকলা উপজেলার বাসিন্দা। তাঁর পিতার স্বল্প সামর্থ্য অনুযায়ী  ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহন করে  যাচ্ছেন। রোগীর অবস্থা অবনতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিতে শনাক্তকরণ হয় বেইন টিউমার। রোগীর পরিবার বাবা মা পিঠা বিক্রি করে অর্জিত আয়ের মধ্য দিয়ে পরিবার ও চিকিৎসার খরচ চালিয়ে আসছিলেন।  

এমাতবস্থায় ছেলের এধরনের জটিল রোগীর চিকিৎসা তাঁর পরিবারের পক্ষে  অসামর্থ্য হয়ে দাড়িয়েছে।  বাবা মার কোলে আশার সম্ভল একমাত্র সন্তান। সেই সন্তানের চিকিৎসা বহনের  জন্য নিরুপায় হয়ে স্থানীয় সরকার প্রশাসন ও বিভিন্ন অর্থবিত্তবানদের কাছ থেকে ভিক্ষার হাত বাড়িয়েছেন। তাদের আশা, শেষ ভরসা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে হয়তো তাদের একমাত্র ভরসাস্থল  সন্তানের দ্রুত অপারেশনের মধ্য দিয়ে নতুন জীবন ফিরে পেতে পারে।