৪, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ‘বিডি ক্লিন গাজীপুর’

আপডেট: নভেম্বর ২৯, ২০১৮

  • Facebook Share
গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ‘বিডি ক্লিন গাজীপুর’

জুবায়ের আহমেদ সাব্বির: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগান নিয়ে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে প্রতি শুক্রবার বিকেলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ‘বিডি ক্লিন গাজীপুর’ নামক স্বেচ্ছাসেবী একটি প্লাটফর্ম। এই প্লাটফর্মের স্বেচ্ছাসেবীরা সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার বিকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কার্যক্রম চালায়। এসময় তারা উপস্থিত মানুষদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য উৎসাহিত করে।

প্লাটফর্মের জেলা সমন্বয়ক ওমর ফারুকের সাথে কথা বলে জানা যায়, ‘বিডি ক্লিন গাজীপুর’ কাজ করছে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে। প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হলো নিজের শহর ও দেশকে পরিচ্ছন্ন রাখা। তাই তারা পরিচ্ছন্ন গাজীপুর জেলা তথা বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবী হিসেবে সপ্তাহে একদিন কাজ করছে। বর্তমানে দেশের ৪৮টি জেলাতে ‘বিডি ক্লিন’ প্লাটফর্ম কাজ করছে বলে জানায়।

সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা দেশের জন্য নাগরিক দায়িত্ব হিসেবে এই কাজ করছে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্লাটফর্মের সাথে কাজ করছে। তাদের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের কাছে ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ বার্তা পৌঁছে দেওয়া।

আরও জানা যায়, উক্ত প্লাটফর্মের সদস্যরা গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনার পরিচ্ছন্ন রাখা ও যথার্থ মর্যাদা রক্ষার জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছে। শহিদ মিনারে ঘুরতে আসা মানুষদের এসব বিষয়ে সচেতন করে তুলছে