আপডেট: জানুয়ারি ২, ২০২০

আপডেট:

আব্দুল নূর,নেত্রকোনাঃ বছরের প্রথম দিন নেত্রকোনায় প্রতিটি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে।বুধবার সকালে নেত্রকোনার ঐহিত্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান থান শেফালী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। সদর উপজেলার ঠাকুরাকোণায় রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের মাধ্যমে উৎসবের শুরু করেন জেলা প্রশাসক। এ সময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।
অন্যদিকে নেত্রকোনা সদর উপজেলার আঞ্জুমান আদর্শ সরকারী বিদ্যালয়, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় ও চল্লিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা। অত্র সকল অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথিরা নতুন বই তুলে দেন।
জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কার্যালয় জানিয়েছে, নেত্রকোনা জেলায় মোট ৪৬ লাখ ৮৪ হাজার ৭৫৮ টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রাথমিকে ১৭ লাখ ১ হাজর ৯১৩ টি বইয়ের মধ্যে সব বই রয়েছে। তবে মাধ্যমিকে ২১ লাখ ৮২ হাজার বইয়ের মধ্যে ৫০ হাজার বই কম রয়েছে। এছাড়াও দাখিলের ৪ লাখ ২২ হাজার ৬০০ বইয়ের মধ্যে ১৯ হাজার ৬০০ বই কম রয়েছে।