আপডেট: আগস্ট ২৪, ২০১৯

আপডেট:

ঝালকাঠি প্রতিনিধিঃ– ঝালকাঠিতে ৭দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রধান অতিথির হিসেবে এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন, কৃষি ও বন বিভাগ এর আয়োজন করে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী চত্ত¡রে এ বৃক্ষমেলা শুরু হয়। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মোঃ ফজলুল হক, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম প্রমুখ। উদ্বোধনী বক্তৃতা শেষে প্রধান অতিথি মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী এমপি আমির হোসেন আমুর নেতৃত্বে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শিল্পকলা একাডেমী চত্ত¡রে গিয়ে শেষ হয়।