আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহ : হাইমচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাইমচরের প্রানকেন্দ্রে ৭নং পূর্বচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফেরদৌসী বেগম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন ও সহকারী শিক্ষা অফিসার জনাব আহসানুজ্জামান।
১৮ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত এ এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ১০ টি স্কুলের ৩০৭ জন পরিক্ষার্থীর মধ্যে ৩০০ জন অংশগ্রহণ করেছে। আজকের বিষয় ছিল বাংলা ও ইংরেজি। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ১০০ নম্বরে গণিত বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন হাইমচর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হাফিজুর রহমান, হল সুপার ঈশানবালা শাহ সুফি আদর্শ একাডেমির পরিচালক মোঃ ওমর ফারুক, পরিক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করছেন চরভৈরবী আইডিয়াল একাডেমির পরিচালক মোঃ শাহিন হোসেন।
এসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগম জানান- সুষ্ঠু, সুন্দর ও নিরিবিলি পরিবেশে আজকের পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হাইমচরের সকল কিন্ডারগার্টেনের অংশগ্রহণ, শিক্ষকদের আন্তরিক তত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতা আমাদের কাজকে সহজ করে দিচ্ছে।
এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও হাইমচর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক জনাব তাজুল ইসলাম ভুঁইয়া বলেন- সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল কোলাহলমুক্ত পরিবেশে পরিক্ষা নিতে পেরে আমি প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
অংশগ্রহণকৃত বিদ্যালয়গুলো হলো- হাইমচর কিন্ডার গার্টেন, জনতা বাজার, হাইমচর আইডিয়াল স্কুল, দক্ষিণ আলগী, হাইমচর মডেল স্কুল, হাইমচর বাজার, জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন, ঈসানবালা শাহসূফি আদর্শ একাডেমি, সানরাইজ কিন্ডারগার্টেন, মা কচি কাঁচা কিন্ডারগার্টেন, চরভৈরবী আইডিয়াল একাডেমি, ইকরা আদর্শ একাডেমি, আনন্দ বাজার মডেল একাডেমি।