২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের র‍্যালীতে- এমপি শিবলী সাদিক_

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের র‍্যালীতে- এমপি শিবলী সাদিক_

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস ২০১৯ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট শাখা যমুনা নদীতে পোনা মাছ অবমুক্ত করন ও  উপজেলা পরিষদের অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, মৎস্য কর্মকর্তা মারজান আলী, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অর্ধশতাধিক মৎস্যজীবিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্হিত ছিলেন।