২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

শিশু কিশোর বিকাশের জন্য কাজ করছে মতলবের অঙ্গীকার

আপডেট: আগস্ট ২৫, ২০১৯

  • Facebook Share
শিশু কিশোর বিকাশের জন্য কাজ করছে মতলবের অঙ্গীকার

ফয়েজ আহাম্মেদ মাহিন, বিশেষ প্রতিনিধি::

আমাদের আগামীকে উজ্জল আর প্রজ্জ্বলিত করতে হলে আজকের শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তার জন্য যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন তেমনিভাবে প্রয়োজন সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলির সঠিক জ্ঞান। সেই সাথে প্রয়োজন পারিবারিক সচেতনতা এবং সঠিক মূল্যবোধ অর্জন।

তারই লক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় কাজ করছে অঙ্গীকার শিশু-কিশোর ম্যাগাজিন।

তারা শিশু-কিশোরদের চাহিদানুযায়ী প্রতি মাসেই একটি করে ম্যাগাজিন প্রকাশ করছে। যেখানে রয়েছে সুন্দর, সরল আর সাবলিল ভাষায় বর্তমানের অতি গুরুত্বপূর্ণ হরেক তথ্য। ম্যাগাজিনটি গল্প, কবিতা, স্বাস্থ্যবার্তা, বিজ্ঞান-প্রযুক্তি, মজার কৌতুক, প্রশ্ন, শব্দজট এবং চিত্রাঙ্কন দিয়ে সাঁজানো থাকে। যেখানে শিশু-কিশোর নিজের মত করে অংশ নিতে পারে।

শিশু-কিশোরদের অনুপ্রেরণার জন্য ম্যাগাজিন কর্তৃপক্ষ প্রতি মাসেই প্রশ্নাত্তর, শব্দজট এবং চিত্রাঙ্গনে যারা বিজয়ী হয় তদের চমৎকার পুরষ্কার দিয়ে থাকে।

এমন একটি উদ্যেগ প্রকৃতপক্ষেই সমাজ ও দেশের বিশেষ মঙ্গল করে চলছে।