আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-শরীয়াতপুর রোড থেকে ফেরিপার হয়ে হানারচর ইউনিয়ন হরিনা ফেরিঘাটে উঠে, যাওয়ার পথে একটি প্রাইভেটকার ও ১টি হাইচগাড়ী থেকে ৪ জন নারী পুরুষসহ ৪ বস্তায় থাকা ১হাজার পিস ফেন্সিডিল জব্দ করেছে র্যাব-১১ কুমিল্লা।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হরিণা ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ফেরি থেকে গাড়ীগুলো উপরে উঠার সময় তল্লাশি চালিয়ে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
হরিণা ঘাটের ব্যবসায়ীরা জানান, র্যাব সদস্যদের টের পেয়ে প্রথমে হাই মাইক্রোবাসটি খুব দ্রুত চালিয়ে ঘাট ত্যাগ করে। তাদের আটক করা সম্ভব হয়নি। প্রাইভেটকারটিও দ্রুত চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়ীর সাথে ধাক্কা লাগলে র্যাব তাদেরকে আটক করেন।
আটকদের মধ্যে একজন তরুনি, একজন শিশুসহ নারী ও দুইজন পুরুষ। তবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
ব্যবসায়ীরা বলেন, আটকের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভীড় জমায়। পরে র্যাব আটকদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।