১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

চাঁদপুর মেঘনায় রাতের আঁধারে ট্রলারডুবি : নিখোঁজ ২,

আপডেট: আগস্ট ২৬, ২০১৯

  • Facebook Share
চাঁদপুর মেঘনায় রাতের আঁধারে ট্রলারডুবি : নিখোঁজ ২,

জি এম শরীফ মাছুম বিল্লাহ  চাঁদপুর  প্রতিনিধি  :   চাঁদপুর পদ্মা-মেঘনা মোহনার পুরাণবাজার অংশে ২৫ আগস্ট রাতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারডুবির ঘটনায় মহাসিন(২৫)ও শরিফ খান (২৬)দু’জন নিখোঁজের খবর পাওয়া গেছে। স্থানীয় জেলে ও অন্য ট্রলারের সহায়তায় মাঝিসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃতদের মধ্যে চাঁদপুর সদর উপজেলা ১২ নং  চান্দ্রা ইউনিয়ন বাখরপুর এলাকার বাবুল শেখের শরীফ শেখ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. সুজাউদ্দোলা রুবেল।  চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর (নতুন বাজার) এর উপ-সহকারী পরিচালক ঘটনার সত্যতা নিম্চিত করে জানান, ‘চাঁদপুর সদর উপজেলার আখনের হাট এলাকা থেকে ৭ যুবক ও দুই মাঝিষহ একটি ট্রলারে করে মাদ্রাসা ঘাটের দিকে আসতেছিলো। ট্রলারটি পুরাণবাজার অংশে আসলে হঠাৎ মেঘনা নদীর তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। যাত্রীদের ডাক-চিৎকারে আরেকটি ট্রলার এগিয়ে এসে তাদের উদ্ধার করে হরিসভা মন্দির এলাকায় নামিয়ে দেয়। এদের মধ্যে দু’জন নিখোঁজ রয়েছে।’তিনি আরো জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্য বিশিষ্ট একটি ডুবরিদল নিয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।’     ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনরা জানায়,সন্ধ্যায় বন্ধুরা মিলে ট্রলার নিয়ে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে যাওয়ার পথে ট্রলার ডুবিতে তারা ২ জন নিখোঁজ হয়েছে। ট্রলারে থাকা ৭জন উদ্ধার হলোও বাকি দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।ট্রলার ডুবির ঘটনায় সোমবার নদীর আশেপাশে নৌকা নিয়ে খোঁজখবর নিয়েও তাদের দুজকে উদ্ধার করা সম্ভব হয়নি।  এদিকে খবর পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।