আপডেট: জানুয়ারি ২৪, ২০১৯

আপডেট:

দীর্ঘদিন বেহাল অবস্হায় থাকার পর যশোর -খুলনা মহাসড়কটি পূনর্নিমানের উদ্যোগ নেয় যোগাযোগ মন্ত্রনালয়৷আর এ কাজের দায়িত্ব পায় তমা কনস্ট্রাকশন ও মাহবুব ব্রাদার্স নামে দুটি কম্পানি৷যশোর শহর থেকে পদ্মবিলা পর্যন্ত মাহবুব ব্রাদার্স আর ঘূনি রাস্তা থেকে নওয়াপাড়া পর্যন্ত তমা কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছে৷যার প্রথম ধাপের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌচেছে৷তবে তমা কস্ট্রাকশনের কাজ নিয়ে সকলে সন্তোষ প্রকাশ করলেও মাহবুূব ব্রাদার্সের কাজের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলছে৷যথাযথ ব্যবস্হাপনা ও সমন্নয়হীনতার অভাবে ভোগান্তিতে পড়ছে পথচারিরা৷দীর্ঘ জানজট ও ধুলাবালিতে নাকাল হয়ে পড়ছে যাত্রিরা৷মাঝে মাঝে রাস্তায় পানি ছিটালেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়৷তবে উন্নয়নের সার্থে এসব ভোগান্তিকে স্বাভাবিক ভাবেই নিচ্ছে তারা ৷দীর্ঘ এক দশক ধরে যোগাযোগ মন্ত্রানালয়ের গলার কাটা হয়ে থাকা যশোর-খুলনা মহাসড়কটি এখন অনেকটায় স্বাভাবিক অবস্হায় ফিরে এসেছে৷মহাসড়কের কাজ সম্পন্ন হওয়ার পর এ এলাকার মানুষের যোগাযোগের মান আরও গতি পাবে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহতভাবে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা