২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সৌদি থেকে দেশে ফিরলেন ৪৫ নারীকর্মী, রাতে ফিরছেন আরো ৬৪ জন

আপডেট: আগস্ট ২৬, ২০১৯

  • Facebook Share
সৌদি থেকে দেশে ফিরলেন ৪৫ নারীকর্মী, রাতে ফিরছেন আরো ৬৪ জন

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে নির্যাতনের শিকার ৪৫ নারী দেশে ফিরেছেন। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। রাতে আরো ৬৪ জন নারীর দেশে আমিরাত এয়ারওয়েজ (EK 584)-এর একটি ফ্লাইটে দেশে ফেরার কথা।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তানভীর আহমেদ বলেন, ৪৫ জন নারীকর্মী কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছেন। এখন তাদের নিয়েই ব্যস্ত আছি।

শরীফুল হাসান জানান, ফেরত আসা নারীকর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে ৪৫ জন দেশে ফিরেছেন। রাত ১১টা ২০ মিনিটে আরো ৬৪ জনের দেশে ফিরবেন।

ঢাকা : সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে নির্যাতনের শিকার ৪৫ নারী দেশে ফিরেছেন। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। রাতে আরো ৬৪ জন নারীর দেশে আমিরাত এয়ারওয়েজ (EK 584)-এর একটি ফ্লাইটে দেশে ফেরার কথা।