২, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১৪ মুহররম ১৪৪২

বোয়ালখালীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের ইন্তেকাল

আপডেট: নভেম্বর ২৯, ২০১৮

  • Facebook Share
বোয়ালখালীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের ইন্তেকাল
ইব্রাহিম নূর সায়েম-(বোয়ালখালি):বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা আবদুল জব্বার (৮১) ইন্তেকাল করেছেন । ইন্না.. রাজেউন । আজ বৃহষ্পতিবার সকাল ১১.৫০ টায় নগরীর পাথর ঘাটাস্থ বাস ভবনে ইন্তেকাল করেন ।
তিনি উপজেলার মধ্যম শাকপুরার হাজী মিন্নাত আলীর ছেলে । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।
আগামীকাল সকাল ১১ টায় উপজেলার শাকপুরাস্থ বোয়ালখালী হাজী মো. নুরুল হক ডিগ্রী কলেজ মাঠে তাঁর জায়নাজা নামাজ অনুষ্ঠিত হবে ।
তিনি বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন । উপজেলা সদরের জব্বার মার্কেটের স্বত্বাধিকারী ।
তাঁর মৃত্যূতে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ,মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, মুক্তিযোদ্ধা এস এম সেলিম,মুক্কিযোদ্ধা আবুল বশর কমান্ডার,মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া,উপজেলা  আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম জাহাঙ্গীর,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী সহ বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন গভীর শোক ও শোক  সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।