২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

মুরাদনগরে অগ্নিকান্ডে ৬টি মোটর সাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯

  • Facebook Share
মুরাদনগরে অগ্নিকান্ডে ৬টি মোটর সাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

মোঃ খোরশেদ আলম ( কুমিল্লা জেলা প্রতিনিধি, ) ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অগ্নিকান্ডে ৬টি মোটর সাইকেলসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সুত্রপাত এখনো জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলা নিবার্হী কর্মকতার্র বাসভবন সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা পরিষদ সড়কের মেসার্স আলম ট্রেডার্স ও কামরুল অটো ওয়ার্কসপে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসসহ উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করে। ততক্ষনে দোকানের ভিতরে থাকা ৬টি মটর সাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বদিউল আলম ও কামরুল ইসলাম তাদের একমাত্র উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠানটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। খবর পাওয়ার পর তাৎক্ষনিক বিদ্যুতের লাইন বন্ধ করা হলে ক্ষয়-ক্ষতির পরিমান কম হতো বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।
মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয় করা হবে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টির ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ফশিউল হক জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। দেরীতে বন্ধ করার অভিযোগটি সঠিক নয়।