আপডেট: মার্চ ২২, ২০১৯

আপডেট:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বিয়ে করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী সায়মা পারভীন শিমুকে। এ সংবাদে মনোবিজ্ঞান বিভাগের শীক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে। এবং তাদের জন্য শুভকামনা করে। সায়মা যেমন মেধাবী তেমনি নম্র ও ধার্মিক। সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা মনোবিজ্ঞান বিভাগের ৫৪ তম ব্যাচটিকে নামকরণ করেছিল Dynamics of DU নামে। আর সে ব্যাচ থেকেই মুস্তাফিজুর রহমানের ডাইনামিক সায়মা পারভীন শিমু। সায়মার বন্ধু বান্ধবীদের বেশি উচ্ছ্বসিত হতে দেখা যায়। তারা এ বিয়ে কে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়েছে এবং মুস্তাফিজুর রহমান মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের জামাই হিসেবে ঘোষনা করেছে।
সম্প্রতি নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বিয়ের ঘোষনা আসে। পারিবারিক ভাবে ঠিক করা পাত্রী সম্পর্কে মুস্তাফিজেরই আপন মামাত বোন। ২০১৮-১৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হন সায়মা পারভীন শিমু। আগামীকাল ২২ শে মার্চ ২০১৯ বিয়ে করবেন তারা। তাদের জন্য শুভ কামনা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীবৃন্দ।সাথে দেশ বাসীর কাছেও দোয়া চেয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।