আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯

আপডেট:

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ১ মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। । গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) রাতে করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান কোয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য নীলফামারী-২ ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু। চেম্বারের নির্বাহী সদস্য মীর সেলিম ফারুকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক।