আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী ‘মাদার অব হিউমানিটি’ জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আকুল আবেদন জানিয়ে বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের স্থানান্তরিত জনবলের চাকুরী পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ, পদোন্নতি, পূর্ব ঘোষিত ৮ দফা
দাবী দ্রুত বাস্তবায়ন ও পরিপত্র জারির দাবীতে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন ও উপজেলা
নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সোমবার
ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা এ দাবী জানান।
উপজেলা সমন্বয়কারী প্রবীর সরকার এর নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন ফিল্ড সুপারভাইজার
গোলাম রব্বানী, জাহানারা আক্তার, কম্পিউটার অপারেটর লুৎফুন নাহার, মাঠ সহকারী সনজিব
চন্দ্র দাস, সোহাগ আলী, আনোয়ার হোসেন, এ.এফ.এম. এনামুল হাসান সোহাগ, দেলোয়ার
হোসেন, গোলাপ চৌহান, জাকির হোসেন, মাহবুবুর রশিদ, মাহবুবুল আলম, মো. হাবিবুর
রহমান, মোস্তাফিজুর রহমান, আবু কাউসার, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম, রওশন আরা,
জেসমিন আক্তার, মাসুদ আহমেদ, আব্দুল্লাহ আল মাহমুদ, সিরাজুল ইসলাম, মেহেরুন নেছা, লিজা, মো. মোর্শেদা আলম, মুনতাইন বিল্লাহ প্রমুখ