২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কলাপাড়ায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ঃ কলাপাড়ায় বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা, পৌর বিএনপি ও তার সকল অংগ-সংগঠনের উদ্দ্যেগে সন্ধ্যার পর বিএনপি’র জন্ম ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্নাঢ়্য রাজনীতি শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। ্রবিবার দিনের প্রথমভাগে সকাল ৬.৩০ মিনিটে নতুনবাজারস্থ স্থানীয় দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুকের সঞ্চালনায় সন্ধ্যা ৬.৪৫ মিনিটে দলীয় কর্যালয় আলোচনা সভায় সভাপতিত্ত¡ করেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, প্রধানঅতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যাক্ষ নুরবাহাদুর তালুকদার। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, এ্যাডভোকেট শাজাহান পারভেজ, এমরান বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হারুনর রশীদ, উপজেলা বিএনপি’র সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, এ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল সিকদার, পৌর ছাত্রদলের সভাপতি রুহল আমিন গাজীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদািিজয়ার মুক্তি দাবী করেন। সবশেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান।