আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৯

আপডেট:

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহায়ক কর্মচারী সমিতির নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে আহবায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।
সমিতির সভাপতিসহ বিভিন্ন সদস্যের পদোন্নতি হওয়ায় এক সাধারণসভায় এ সিদ্ধান্ত নেয় সমিতির সদস্যরা। বুধবার সমিতির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, জাহাঙ্গীর আলম জনি, সদস্য আমিরুল ইসলাম, আফতাব উদ্দিন ও লাভলু খাতুন। সমিতির কোষাধক্ষ কর্মকর্তা পদে পদোন্নতি হওয়ায় জাহাঙ্গীর আলম জনিকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।