২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় বাংলাদেশী পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রামে আকবরশাহ এলাকায় বাংলাদেশী পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

খোরশেদ আলম,চট্টগ্রাম

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)।

তাদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।