৭, আগস্ট, ২০২০, শুক্রবার | | ১৭ জ্বিলহজ্জ ১৪৪১

ইবিতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
ইবিতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইবি সংবাদদাতা

জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় বীরশেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ^বিদ্যালয়ের সনাতনধর্মী শিক্ষার্থীদের সংগঠন জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আয়োজন করে।

এরআগে জন্মাষ্টমী উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। প্রধান ধর্মালোচক ছিলেন বাংলাদেশ মহানাম স¤প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী।এছাড়াও ছাত্রউপদেষ্টা আধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ভারপ্রাপ্ত প্রোক্টর ড. আনিছুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ধর্ম যার যার দেশটা সবার। এখানে সকল ধরনের অন্যায়, অবিচার, পাপাচার, দূর্নীতি, সা¤প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে এবং রুখে দাড়িয়ে কল্যান ও সুন্দরকে প্রতিষ্ঠিত করতে হবে। যেকোন গবেষণাই বলিনা কেন, ধর্মকে বিচ্ছিন্ন করে কোন সামাজিক সুন্দর জীবন হতে পারে না। তাই বাংলাদেশের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য ধর্ম, বর্ণ, জাতি ও স¤প্রদায় সকল কিছুর উর্ধ্বে থেকে সকলকে সমাজ বির্নিমানে কাজ করতে হবে।